বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সিবিআই'র মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশিক্ষণ বিমান ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।

আজ শনিবার (২২ জুন) কর্তৃপক্ষের বরাতে করা প্রতিবেদনে মামলার বিষয়টি নিশ্চিত করেছে ‘এনডিটিভি’।

সিবিআইএর দায়েরকৃত মামলায় ভারতীয় বিমান বাহিনীর বেশকিছু কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বনামধন্য অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারিসহ সুইজারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান পিলাটাস এয়ারক্রাফট লিমিটেডের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মামলার নথিতে সিবিআইয়ের অভিযোগ, ২০০৯ সালে ভারতীয় বিমান বাহিনীর জন্য ৭৫টি বেসিক প্রশিক্ষণ বিমান ক্রয়ের সময় তারা এই অনিয়মটি করেছে। তখন তারা সেই বিমানগুলো ক্রয়ের জন্য অতিরিক্ত ৩৩৯ কোটি খরচ করেছে।

সিবিআইয়ের মামলায় দেশটির অফসেট ইন্ডিয়া সল্যুশন প্রাইভেট লিমিটেডের মালিক ও অস্ত্র বিক্রেতা সঞ্জয় ভান্ডারির নামও উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।

যে কারণে গত শুক্রবার (২১ জুন) দিল্লি ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযুক্ত ভাণ্ডারি এবং তার পরিবারের মালিকানাধীন সম্পত্তিতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ