বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ সুন্দরবন-১০ এ আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুন লাগার খবরে আতিঙ্কত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার সময় তাদের অনেকে নদীতে ঝাঁপ দেয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলেন বলে জানা গাছে।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি মাঝের চর এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

লঞ্চের তিনতলায় পেছনের দিকে সোফার অংশে আগুন লাগে বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার মুহা. হারুন অর রশীদ। তিনি বলেন, ধোঁয়া নির্গমনকারী পাইপ গরম হয়ে তিন তলার সিলিংয়ে ও সোফায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চাঁদপুরের ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

লঞ্চের আরেক যাত্রী মাহরুফ জানান, আমরা কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। অনেকে দৌড়ে ছাদেও উঠে সে সময়।

প্রসঙ্গত ঢাকা-বরিশাল নৌরুটে লিফটযুক্ত দেশের সর্বাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ এই সুন্দরবন-১০। এটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ