শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

তিউনিসিয়ায় নৌকাডুবি: হবিগঞ্জের দুই শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা হলেন হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের হাজী আলাউদ্দিনের পুত্র আব্দুল কাইয়ুম (২২) ও আব্দুল জলিলের পুত্র আব্দুল মোক্তাদির (২২)।

নৌকাডুবির পর জেলেদের তৎপরতায় উদ্ধার পেয়ে মামুন নামের তাদের এক সহপাঠী বাড়িতে ফোন করে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ৯ মে রাতে দালালদের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য আব্দুল কাইয়ুম ও আব্দুল মোক্তাদির নৌকায় ওঠেন। তাদের সঙ্গে ছিলেন একই গ্রামের মামুন মিয়া (২২) এবং নূরুল আমীন (২৮)।

রোববার (১২ মে) হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ বলেন, আমাদের গ্রামের মামুন মিয়াও ডুবে যাওয়া নৌকার মধ্যে ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তিনিই ফোন করে এই তথ্য জানিয়েছেন। দুই শিক্ষার্থীর বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

নিখোঁজ আব্দুল কাইয়ুমের বাবা হাজী আলাউদ্দিন জানান, গত বুধবার তার ছেলে বাড়িতে ফোন করে ইতালি যাওয়ার বিষয়টি জানায়। এরপর তার সহপাঠী মামুন ফোন করে নৌকাডুবির ঘটনায় কাইয়ুমের নিখোঁজের তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ইতালি যাওয়ার জন্য লিবিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূলের জুয়ারা শহর থেকে প্রায় ৭৫ জন অভিবাসী নিয়ে রওনা দেয় বড় একটি নৌকা। তিউনিসিয়া উপকূলে ওই নৌকা থেকে অভিবাসীদের আরেকটি ছোট নৌকায় তোলার সময় সেটি ডুবে যায়।

জেলেদের কাছ থেকে তথ্য পেয়ে তিউনিস নৌবাহিনী ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তার মধ্যে ১৪ জন বাংলাদেশি। নৌকাটিতে সবমিলিয়ে ৫১ বাংলাদেশি ছিলেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ