শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের ভবিষ্যত জনগণই নির্ধারণ করবে : আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণের একমাত্র অধিকার এ অঞ্চলের জনগণের রয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

রবিবার সিরিয়া সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালেহ আল-ফায়াদ প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই মন্তব্য করেন।

বাশার আল-আসাদ বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরাক ও সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে দামেস্ক ও বাগদাদকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি আরো বলেন, এ অঞ্চলের জনগণের ওপর বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না।

সাক্ষাতে ফালিহ আল-ফায়াদ বলেন, সিরিয়ার সামরিক শক্তির পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার বিজয় প্রকারান্তরে ইরাকেরই বিজয়। অন্যদিকে, ইরাকেরও যেকোনো সামরিক অর্জন সিরিয়ার স্থিতিশীলতার জন্য সহায়ক।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ