মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

আবারো কঙ্গয় ইবোলা, মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা।

গত বছর অক্টোবরে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর শুক্রবার ( ৩০ মার্চ) পর্যন্ত দেশটিতে ইবোলা ভাইরাস সংক্রমণে ৬৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সংক্রমিত হয়েছেন আরও ৩৯৯ জন।

শুক্রবারই নতুন করে ১৫ জনের ইবোলা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

অথচ দুই সপ্তাহ আগেও দেশটির স্বাস্থ্যকর্মীরা বলেছিলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ দেশ ইবোলা মুক্ত হবে।

নতুন করে ইবোলা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে স্থানীয়দের মধ্যে ‘ফার্স্ট রেসপন্স টিম’র প্রতি অনাস্থা এবং হামলাকে দায়ী করা হচ্ছে।

গত মাসে দেশটিতে অন্তত পাঁচটি ইবোলা সেন্টারে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।এ হামলার কারণে আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ) গত মাসে থেকে কঙ্গোতে তাদের ইবোলা সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে।

২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ