মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

বসনিয়ায় তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোয় তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সারাজেভোর মালেক ফাহাদ সাংস্কৃতিক কেন্দ্রের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারণা ও নির্দেশনা বিভাগের প্রতিনিধিত্বে এবং বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামী কেন্দ্রের সহযোগিতায় ২৬শে মার্চ (বুধবার) কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের বিভিন্ন কুরআনিক সেন্টারের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ৩০ পরা হেফজ এবং ২৮, ২৯ ও ৩০ পরা হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

মালেক ফাহাদ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মুহাম্মাদ বিন হাসান অলে শাইখ বলেন, এই কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের যুবকদের কুরআন তিলাওয়াত ও হেফজের প্রতি আকৃষ্ট করা এবং ধর্মীয় বিষয়াদি সম্পর্কে অবগত করা।

প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরুষকার বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ