রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ক্রাইস্টচার্চে শহীদদের স্মরণ সভায় আরর্ডানের বক্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে জঙ্গি হামলায় ৫০ মুসল্লি শহীদ হওয়ার ঘটনায় তাদের স্মরণে হাজারও মানুষ উপস্থিত হয়েছেন।

আজ শুক্রবার জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মরণে জনগণের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানও উপস্থিত ছিলেন।

স্মরণসভায় হাজারও মানুষের উপস্থিতিতে  শহীদদের নাম পড়ে শোনানো হয়। এরপর জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ শহীদদের পরিবারের প্রতি এমন দুঃখজনক ঘটনায় আরও সহনশীল হওয়ার আহ্বান জানান।

স্মরণসভায় আরর্ডান বলেন, আমাদের চ্যালেঞ্জ এখন আমাদের দৈনন্দিন জীবনের সেরাটি তৈরি করা। কারণ আমরা ঘৃণা ভাইরাস, ভয় বা অন্যান্য কিছু থেকে দায় মুক্ত নই।

তিনি বলেন, এমন ঘটনা মোকাবেলায় আমরা বিশ্বব্যাপী প্রশংসিত। কিন্তু জাতিকে বিশুদ্ধ করতে হবে। আমাদের এখন থেকে কাজ করতে হবে।

আল নুর মসজিদের পাশে হ্যাগলি পার্কে স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের সঙ্গে দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও যোগ দেন।

যেখানে গত ১৫ মার্চ অস্ট্রেলীয় নাগরিক জঙ্গি ব্রেনটন ট্যারান্ট সন্ত্রাসী হামলা চালায়। এতে আল নুর মসজিদেই ৪০ জন শহীদ হন। এ ঘটনায় ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীকে আটক করা হয়। আগামী ৫ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।

সূত্র: রয়টার্স

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ