রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন মাহাথির মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ উন্নয়নের পথেই হাঁটছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. তুন মাহাথির মুহাম্মদ।

এছাড়াও শিগগিরই তিনি বাংলাদেশ সফরের আশ্বাস দেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানান।

এদিকে মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে সাধুবাদ জানান মাহাথির এবং পাশে থাকার আশ্বাস দেন। রোহিঙ্গা সমস্যার আশু সমাধান প্রত্যাশা করেন।

তিনি স্মরণ করেন যে, স্বাধীনতাযুদ্ধের পর বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগস্ত হয়। সে অবস্থায় অর্থনৈতিক সমৃদ্ধির দায়িত্ব নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পেয়েছে।

মাহাথির বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের পথেই হাঁটছে। চীনের পরই পোশাকশিল্পে বাংলাদেশ অবস্থান করছে। বাংলাদেশ একটি ডিজিটাল দেশ, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।

তিনি আশাপ্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে দুই দেশই লাভবান হবে। এ সময় মাহাথিরকে বাংলাদেশ সফরের আহ্বান জানালে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশ্বাস দেন।

সাক্ষাতকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল আওরঙ্গজেব, এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর মো. হুমায়ূন কবির সঙ্গে ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ