শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘ভোটের আগে পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “নির্বাচন আসছে। এই সময়ে পাকিস্তানে ফের ভুল অভিযান চালাতে পারে ভারত” মঙ্গলবার এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ‘ভুল অভিযান’ বলতে বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার কথাকেই ফের খুঁচিয়ে তুলেছেন তিনি।

তার দাবি, “নির্বাচনের আগে জম্মু-কাশ্মীর সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখতে চাইছে ভারত। ভোটের মুখোমুখি ফের একবার তারা পাকিস্তানে হামলা চালাতে পারে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘দু’দেশের মধ্যে এখনও একটা ছায়াযুদ্ধ চলছে, সেটা এখনই শেষ হওয়ার নয়।’

ইমরানের মন্তব্য, “বিপদ এখনও কাটেনি। যেকোনও মুহূর্তে অযাচিত আক্রমণ চালাতে পারে ভারত। আমরা সব রকম হামলার মোকাবিলা করার জন্য প্রস্তুত।”

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। আক্রমণ-প্রতিআক্রমণ ঘিরে সে চাপানউতোর এখনও চলছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ