মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

তাকি উসমানিকে হত্যার চেষ্টা, যা বললেন মুফতি নাঈম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম এবং বিন নুরী মাদরাসার প্রিন্সিপ্যাল  মুফতি নাঈম তাকি উসমানির ওপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন।

তিনি এ ব্যাপারে বলেন, আল্লামা তাকি উসমানি পৃথিবীর বড় একজন আলেম নিঃসন্দেহে বলা যায় এখন পুরো পৃথিবীতে তার মতো কোনো আলেম নেই।

তিনি রাবেতায়ে আলামে ইসলামির একজন সদস্য। এবং পাকিস্তানে ইসলামি ব্যাংকিং সিস্টেমের আবিস্কারক।

আমি তিনি দিন আগে মুফতি তাকি উসমানির সঙ্গে সাক্ষাৎ করি। তখন আমাদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পাকিস্তানের আলা হুক্কাম এক সেনাবাহিনীর সদস্যরাও ছিল।

আমরা তাদের জিজ্ঞেস করি আলেম ওলামাদের নিরাপত্তাকর্মীদের কেন সরিয়ে নেয়া হয়েছে। মুফতি তাকি উসমানি সাহেবকে দুইজন নিরাপত্তাকর্মী দেয়া হয়েছিল তার থেকে একজনকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও অনেক বড় বড় আলেমদের একজন করে গার্ড দেয়া হয়েছে। এবং আমার  একজন গার্ডকেও সরিয়ে নেয়া হয়েছে।

আশ্চর্যের কথা হল, একটা দলের ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে পরে সরকার তাদের নিরাপত্তাকর্মী নিয়ে নিচ্ছে। এর জন্য পাকিস্তানের সরকারই সম্পূর্ণ দায়ী।

যখন আমাদের গার্ড নিয়ে গেছে তখন আমি আইজি সেকশনে অনেকবার ফোন দিয়েছি কিন্তু একবারও তার উত্তর দেয়া হয়নি। আইজি সেকশনে মেসেজও করেছি, তারও কোনো উত্তর আসেনি।

তিনি আরো বলেন, আলেমদের উত্তর না দেয়া ষড়যন্ত্র, তবে এ ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের না পাকিস্তান সরকারের।

তার দেয়া বক্তব্যে তিনি এমন আইজি সেকশনের কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানান।

ডেইলি পাকিাস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ