মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনা খতিয়ে দেখছে দেশটির পুলিশ।

টুইটারে 'ইউ আর নেক্সট' লেখা ক্যাপশনসহ একটি বন্দুকের ছবি পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে।

দেশটির হেরাল্ড পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করায় তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে পোস্ট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

'নেক্সট ইট'স ইউ' লেখা এ ধরনের আরও একটি পোস্টে প্রধানমন্ত্রী জেসিন্ডা এবং নিউজিল্যান্ডের পুলিশকে ট্যাগ করা হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, টুইটারে যে মন্তব্য করা হয়েছে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ এবং এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শেতাঙ্গা সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসলিম নিহতের ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করায় জেসিন্ডাকে এমন হুমকি দেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর আজ স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর পরেই ১টা ৪৮ মিনিটের দিকে জেসিন্ডাকে হত্যার হুমকির খবর প্রকাশ পায়।

তবে সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করে এ ধরনের পোস্ট করায় টুইটারের সমালোচনা করা হচ্ছে। অনেকেই বলছেন এ ধরনের বর্ণবাদী এবং সহিংস বার্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না টুইটার।

এর আগে ক্রাস্টচার্চে হামলার ঘটনা লাইভ করেছিল ২৮ বছর বয়সী জঙ্গি ব্রেন্টন ট্যারেন্ট। ভয়াবহ ওই হামলার ঘটনা ফেসবুকে প্রায় ১৭ মিনিট লাইভ হয়।  এই ঘটনাতে ফেসবুকের বিরুদ্ধেও সমালোচনা হয়েছে।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ