মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজী (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

রোহিঙ্গা শিবিরে সিলিন্ডার বিস্ফোরণে ২০টি ঘর ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যবহারের নিয়ম- কানুন না জেনে রোহিঙ্গা নারীরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন। টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে।

বুধবার ( ২০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় রোহিঙ্গা শিবির সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের লেগে যায় একটি ঘরে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন ছড়িয়ে পড়তে দেখে রোহিঙ্গারা বালতি, মগ ইত্যাদি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ২০টি ঝুপড়ি ঘর পুড়ে সাই হয়েছে। কেউ দগ্ধ না হলেও ঘরে থাকা বিভিন্ন পণ্য পুড়ে গেছে।

তবে সচেতন মহল বলেন, রোহিঙ্গাদের একাধিক এনজিও উস্কানি দিয়েছে যে ঝুপড়ি ঘর পুড়ে গেলে সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হবে। একথা শুনে রোহিঙ্গারা ইচ্ছা করে তাদের ঝুপড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।

তারা বলেন, রাতে বা দিনে রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত একাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কেউ দগ্ধ বা হতাহত হয়নি।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ জানায়, লেদা রোহিঙ্গা শিবিরের পাশে আশ্রিত রোহিঙ্গাদের ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।

আগুনের খবর পেয়ে ওই শিবিরে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ