মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

শহিদ নাঈম রাশিদকে জাতীয় পদক দেয়ার ঘোষণা দিলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিইজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলাকারী সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টকে প্রতিরোধের চেষ্টা করেছিলেন নাঈম রাশিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে মরণোত্তর জাতীয় পদক দেওয়ার ঘোষণা করেছেন।

রবিবার (১৭ মার্চ) এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন ইমরান খান। টুইটার বার্তায় তিনি আরও জানিয়েছেন, নিহত অপরাপর পাকিস্তানিদের পরিবারের সদস্যদের জন্য দেশটি সহায়তার হাত বাড়িয়ে দেবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে , সেই ৯ পাকিস্তানির একজন নাঈম রাশিদ, যারা ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হওয়া হামলায় মারা গেছেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, নাঈম রাশিদের ছেলে তালহা নাঈমও ওই হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের দুই জনকেই রবিবার ক্রাইস্টচার্চে কবর দেওয়ার কথা।

তালহার বন্ধুদের কাছে থেকে জানা গেছে, খুব সম্প্রতি তিনি চাকরি পেয়েছিলেন। বিয়ের পরিকল্পনাও ছিল তার। মসজিদের হামলায় আহত হয়েছেন নাঈম রাশিদের আরেক ছেলে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুইটে ইমরান খান লিখেছেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলাকারীকে বাধা দেওয়া নাঈম রাশিদের ভূমিকায় পাকিস্তান গর্বিত। জাতীয় পদকের মাধ্যমে এই সাহসিকতার স্বীকৃতি দেওয়া হবে।’

পাকিস্তানের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়েছে, নাঈম রাশিদ পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসিন্দা ছিলেন।

আল নূর মসজিদে হামলা চালানোর সময় ব্রেন্টন ট্যারান্টকে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। হামলাকারীর সরাসরি সম্প্রচার করা ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, বাধা দিতে যাওয়া রাশিদকে ট্যারান্ট কয়েকটি গুলি করে। ঘটনাস্থলেই মারা যান নাঈম রাশিদ।  তিনি ক্রাইস্টচার্চের একটি বিদ্যালয়ে শিক্ষক ছিলেন।

এদিকে পাকিস্তানে থাকা নাঈম রাশিদের মা আবেদন করেছেন, যেন তাকে দ্রুততম সময়ে নিউজিল্যান্ড পৌঁছানোর সুযোগ করে দেওয়া হয়।  নাইম রাশিদের ভাইও তার মাকে অনতিবিলম্বে নিউজিল্যান্ডে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ