মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে নিউজিল্যান্ড গভর্নরকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলমান নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান নিউজিল্যান্ডের গভর্নর প্যাটসি রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তুর্কি রাষ্ট্রপতির গণসংযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফোনালাপে প্রেসিডেন্ট নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অতিদ্রুত নিউজিল্যান্ড সফর করার কথা জানান প্যাটসি রেড্ডিকে।

প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু নিউজিল্যান্ডের পথে রয়েছেন। তারা দেশটির দায়িত্বশীলদের সঙ্গে ভয়াবহ এ হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং মুসলমানদের নিরাপত্তা বিষয়ে কথা বলবেন।

এদিকে গতকাল শুক্রবার এক নির্বাচনী সভায় এরদোগান তার সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় বলেছেন, খুনি আমাদের দেশ ছাড়াও সব মুসলমানকে লক্ষ্য করে একটি ইশতেহার প্রকাশ করেছে। যাতে ইসলামবিরোধীদের বিকৃত মানসিকতা ও বৈরী মনোভাবের বিষয়টি ফুটে ওঠেছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ