মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ইসলামকে 'বর্বর' ধর্ম বলায় ব্রিটিশ ভাষ্যকার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাগামহীন ও বিতর্কিত মন্তব্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ রাজনৈতিক ভাষ্যকার ও লেখক মিলো ইয়ান্নোপোলোসকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইসলাম ধর্মকে ‘বর্বর’এবং ‘অ্যালিয়েন’ সংস্কৃতি বলে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এরপরই অস্ট্রেলিয়া সরকার তার বিরুদ্ধে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর ফেসবুকে দেয়া এক পোস্টে ইসলাম ধর্মকে নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করে বলেন, চরম বামপন্থী, আদিম এবং অ্যালিয়েন ধর্মীয় সংস্কৃতির প্রতিষ্ঠার কারণে ক্রাইস্টচার্চের মতো হামলার ঘটনা ঘটছে।

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে বিতর্কিত এ ব্রিটিশ ভাষ্যকারের বক্তৃতা করার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় ব্রিটিশ সংবাদমাধ্যম রেইটবার্ট নিউজের সাবেক এই সম্পাদক সেই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে নারীদের পরগাছার নঙ্গে তুলনা করে বেশ বিতর্কের জন্ম দিয়েছে এ ব্রিটিশ ভাষ্যকার।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ