সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

জনসন পাউডারে ক্যান্সার, ৩ কোটি ডলার জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশুদের প্রসাধনী হিসেবে পরিচিত প্রতিষ্ঠান জনসনের ক্ষতিকর ক্যান্সার ধরা পড়েছে। সম্প্রতি জনসনের বেবি পাউডার থেকে মেসোথ্যালমিয়া নামক ক্যান্সারে আক্রান্ত হওয়া এক নারীকে ২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত।

বুধবার অকল্যান্ডের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্টে মামলার শুনানিতে ওই আদেশ দেয়া হয়। জনসন অ্যান্ড জনসন অবশ্য জানিয়েছে, এই রায়ে তারা খুশি নন। শুনানি চলাকালীন 'প্রামান্য তথ্যের ক্ষেত্রে গভীর গরমিল' নিয়ে আবেদন জানানোর কথাও বলেছেন তারা।

গত বছরের ডিসেম্বরে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে জনসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, জনসন বেবি পাউডারে রয়েছে ক্ষতিকর খনিজ পদার্থ অ্যাসবেস্টস। যা থেকে হতে পারে ক্যান্সার। আর তা জেনেও গত কয়েক যুগ ধরে বেবি পাউডারে এ বিষাক্ত পদার্থটির প্রয়োগ করে আসছে জনসন অ্যান্ড জনসন।

তিন দশকেরও বেশি সময় ধরে তারা জানতো যে, অ্যাসবেস্টস রয়েছে তাদের পণ্যে। উচ্চ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন এই খনিজ সিলিকেট তন্তুটি শরীরে ঢুকলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই তথ্য লুকিয়েই বছরের পর বছর বেবি পাউডার বিক্রি করেছে জনসন অ্যান্ড জনসন।

নিউ জার্সির দ্য নিউ বার্নসউইক শহরের এই কোম্পানি অবশ্য তাদের প্রোডাক্ট থেকে ক্যানসার হয় এই আশঙ্কাকে অস্বীকার করেছে। তাদের দাবি, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের উপর পরীক্ষা করে দেখা হয়েছে এটা সম্পূর্ণ সুরক্ষিত অ্যাসবেস্টস মুক্ত।

জনসনের বিরুদ্ধে দায়ের হওয়া কয়েক ডজন মামলার মধ্যে টেরি লিয়াভিটের মামলাটিই সর্বপ্রথম। চলতি সপ্তাহের জানুয়ারির ৭ তারিখ থেকে নয় সপ্তাহব্যাপী শুনানি শুরু হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ