শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাজায় লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশিষ্ট আলেম, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সিলেট আলিয়া মাদরাসার মাঠে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুহিবুল হক  (গাছবাড়ী) এর ইমামতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, সোমবার বিকাল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।  মাসখানেক আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আবুল কালাম জাকারিয়া। তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন।

দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা জামিলুল হক জানিয়েছেন, হজরত শাহজালাল রহ. এর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

Image may contain: one or more people, crowd and outdoor

মুফতি আবুল কালাম জাকারিয়ার ইন্তেকালে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। তার হাজার হাজার ছাত্র এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।

মুফতি আবুল কালাম জাকারিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। পরে সেই মাদরাসার শিক্ষক হন। বেশ কয়েক বছর ধরে তিনি দরগাহ মাদরাসার মুহতামিমরে দায়িত্ব পালন করে আসছেন।

Image may contain: one or more people, crowd and outdoor

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ