সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা

ফিলিস্তিনে আবারও ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইহুদিবাদী ইসরাইল সেনাবাহিনী আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকার দুটি স্থান টার্গেট করে এ হামলা চালানো হয়।

রবিবার (১০ মার্চ) ইসরাইল গাজার উত্তরাঞ্চলে হামাসের সৈন্যঘাঁটি ও শহরের কেন্দ্রবিন্দু দিয়ারুল বালহে জেলেদের একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালায়।

ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলায় হতাহতের সংখ্যা এখনও জানানো হয়নি। খবর আনাদলু আরবির।

হামলার কথা স্বীকার করেছে ইসরাইলী সেনাবাহিনী। ইসরাইলী বাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের একটি সামরিক ঘাঁটি ও দুটি নৌকাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। গাজা থেকে বেলুনের মাধ্যমে ছোড়া অগ্নিস্ফুলিঙ্গ ও রকেট হামলার প্রতিশোধ হিসেবে মূলত এ হামলা চালানো হয়।

হামাস নেতার বেলুন হামলার দায় স্বীকার করেছে। তবে রকেট হামলার কথা অস্বীকার করেছে হামাস।

উল্লেখ্য, নিজ দেশে স্বাধীনভাবে বসবাসের জন্য ফিলিস্তিনিদের সপ্তাহিক আন্দোলন ‌‌‍‌গ্রেটমার্চ অব রিটার্ন' এ গত বছরের মে থেকেই গাজাবাসী ইসরাইলের দিকে বেলুন-হামলা শুরু করে। গত বছরের ৩০ মার্চ শুরু হওয়া জাতীয় এই আন্দোলন গত শুক্রবার ৫০ সপ্তাহ পূর্ণ করেছে এবং এ আন্দোলন অব্যাহত রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ