সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের উৎস ইসরাইল: বাসিনা শাবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়ায় সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

তিনি আজ (রোববার) সিরিয়ার বার্তা সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বাসিনা শাবান বলেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় আহত আইএস জঙ্গিদেরকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে এবং এখনও তাদের প্রতি সমর্থন দিচ্ছে।

ইহুদিবাদীদের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেঙে দেওয়া। তবে তাদের এই অশুভ লক্ষ্য বাস্তবায়িত হবে না।

সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, প্রতিরোধ সংগ্রামের মূলেই রয়েছে ফিলিস্তিন ইস্যু এবং তা ভবিষ্যতেও প্রধান ইস্যু হিসেবে থাকবে।

তিনি বলেন, সিরিয়ায় যুদ্ধ ছড়িয়ে দেওয়ার সঙ্গে ফিলিস্তিন ইস্যুর সম্পর্ক রয়েছে। সিরিয়াকে টার্গেট করা মানেই সরাসরি ফিলিস্তিনকে টার্গেট করা। সূত্র: পার্সটুডে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ