রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

কাদেরকে দেখতে শেখ মুজিব মেডিকেলে দেবী শেঠী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী।

সোমবার দেড়টার দিকে তিনি বিএসএমএমইউ হাসপাতালে এসে পৌঁছেছেন। এর আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে নতুন মেডিকেল বোর্ড। ডা. দেবী শেঠি তাকে দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় কিংবা তাদে বিদেশ নেয়া হবে কিনা সেটিও নির্ধারণ হবে দেবী শেঠি দেখার পর।

এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মেডিকেল বোর্ড ও আওয়ামী লীগ সূত্রে।

ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ামী লীগের নেতারা জানান,রবিবার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ