শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

এবার 'টুরিস্ট' ভিসার অনুমোদন দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশি পর্যটকদের জন্যে ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। পর্যটকরা যাতে দেশটিতে আয়োজিত খেলাধুলা, কনসার্ট কিংবা অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে হিসেবে সৌদি মন্ত্রিসভায় এর অনুমোদন হয়। খবর গালফ নিউজ-এর।

খবরে বলা হয়, তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবের অর্থনৈতিক খাতকে বহুমুখী করার উদ্দেশ্যে সৌদি সরকার এ উদ্যোগ নিয়েছে। এর আগে পর্যটকদের ভ্রমণের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা  ছিল দেশটিতে।

সৌদি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্থানীয় নাগরিক এবং বিদেশি পর্যটকদের জন্য পর্যটন খাতে ব্যয়ের অর্থ উত্তোলন করার লক্ষ্যে রয়েছেন।

আরব নিউজের খবরে বলা হয়, দূতাবাস এবং কনস্যুলেটের অনুরোধ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা ইস্যু করতে সক্ষম হবেন গ্রাহক। তবে কবে নাগাদ এই ভিসা সুবিধা পাওয়া যাবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে এখনও কিছু বলা হয়নি।

সূত্র: আরব নিউজ , গালফ নিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ