শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

লাদেনপুত্র হামজার নাগরিকত্ব বাতিল করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কায়েদা নেতা শহীদ ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। শুক্রবার এক প্রজ্ঞাপনে লাদেনপুত্রের  নাগরিকত্ব বাতিল করে ফরমান জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের সরকারি পত্রিকা ‘উম আল কারা’-তে ফরমানটি প্রকাশ করা হয়েছে।

এদিকে,লাদেনপুত্র হামজার অবস্থান বা পরিচয় সম্পর্কিত তথ্য জানতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘোষণার পরপরই সৌদি সরকার তার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, বর্তমানে হামজা বিন লাদেনের বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। দু’বছর আগে আনুষ্ঠানিকভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র।

২০০১ সালে ছিনতাই করে যে চারটি বাণিজ্যিক বিমান দিয়ে টুইট টাওয়ারে হামলা চালানো হয়েছিল তার মধ্যে একটি ছিনতাই করেছিলেন মোহাম্মদ আত্তা। হামজা বিন লাদেন মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে বলে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ