শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’ 

বাংলাদেশি হাজীদের জন্য সুবিধা বাড়ছে মদিনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের যাত্রীদের মদিনায় আগমন, অবস্থান এবং প্রস্থানের সময় পরিবহন ব্যবস্থাপনাসহ যেসব সেবা প্রদান করেন, তার জন্য আল ইদারাতুল আহলিয়া লিল আদিল্লা তথা মদিনা ন্যাশনাল আদিল্লা কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।

সেই সঙ্গে বাংলাদেশের হাজিদের প্রতি আদিল্লা অফিসের সেবার মান উন্নত করার লক্ষ্যে বাংলা ভাষা জানা বাংলাদেশি নাগরিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি সৌদি আরবের মদিনায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে আদিল্লার চেয়ারম্যান হাতেম জাফর এ কথা জানান।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশিদের মদিনায় যাতায়াতের সময় উন্নত মানের বাস সরবরাহ করা এবং বাস সেবা প্রদানে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।

সে সময় আদিল্লা অফিসের চেয়ারম্যান বলেন, মদিনায় সব হাজী বিশেষ করে বাংলাদেশি হাজীদের সেবা প্রদান আরও উন্নত করা হবে। সেই সঙ্গে বাংলা ভাষী বাংলাদেশি নাগরিক নিয়োগের বিষয়টি তিনি নিশ্চিত করতে চেষ্টা করবেন বলে জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুহা. আনিছুর রহমান, কাউন্সেলর (হজ) জেদ্দা মুহা. মাকসুদুর রহমান, হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত ও ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহা. আনোয়ার হোসাইন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে মদিনায় যাওয়া, হজ ও ওমরাযাত্রীদের আগমন, অবস্থান এবং প্রস্থানের সময় পরিবহন ব্যবস্থাপনাসহ নানা বিষয় দেখাশুনা করে আল ইদারাতুল আহলিয়া লিল আদিল্লা তথা মদিনা ন্যাশনাল আদিল্লা অফিস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ