শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

তালেবান হামলায় ২৫ আফগান সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে মার্কিন-আফগান যৌথ সেনা ঘাটিতে তালেবানের হামলায় ২৫ সৈন্য নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৪ টার দিকে আফগান তালেবান এ হামলা চালায় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে অবস্থিত আফগান-মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে চালানো হামলায় ২৫ সৈন্য নিহত এবং আরো ১৫ সৈন্য আহত হয় । তবে সামরিক বাহিনীর পাল্টা হামলায় তালেবানের অন্তত ২০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে আফগান সামরিক বাহিনী।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তালেবান দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আফগান-মার্কিন যৌথ সামরিক ঘাটি লক্ষ্য করে  চালানো হামলার ঘটনা নিশ্চিত করেছে আফগান সামরিক গভর্ণর-কার্যালয়।

আফগানিস্তানে প্রায় ১৮ বছরের যুদ্ধাবসানে তালেবানের সঙ্গে শান্তি-আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় চলমান শান্তি-আলোচনায় ২দিনের জন্য বিরতি দেয়ার পরের দিনই আফগানিস্তানের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি শোরাবে হামলার ঘটনাটি ঘটলো।

এদিকে, এ হামলার কারণে আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা স্থগিত হয়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ