রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ভারতের আপত্তি; সৌদি থেকেই দিল্লি এলেন যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান থেকে সরাসরি ভারতে না গিয়ে সৌদি হয়ে ভারত গেলেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। এর আগে পাকিস্তান থেকে সরাসরি ভারত যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভারত এতে আপত্তি করায় সৌদি ফিরে যান তিনি।

মঙ্গলবার একটি প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লি আসেন যুবরাজ। আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সময় বিনিয়োগ চুক্তিসহ সন্ত্রাসবাদ ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র

এর আগে গত রবিবার পাকিস্তান সফরে আসেন যুবরাজ বিন সালমান। সেই সফর শেষ করে ভারতে আসার কথা ছিল। কিন্তু এতে আপত্তি জানায় ভারত।

সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামায় স্বাধীনতাকামীদের হামলায় ৪০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ধারণা করা হচ্ছে, সৌদি আরব দুই দেশের এই উত্তেজনা দূর করার বিষয়ে প্রস্তাব দিতে পারে। সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, উত্তেজনা হ্রাসে চেষ্টা চালাবে রিয়াদ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সচিব টিএস ত্রিমূর্তি জানিয়েছেন, যুবরাজের সফরে ভারত ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ, পর্যটন, আবাসন এবং তথ্য ও সমপ্রচার বিষয়ে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ