রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

উপজেলা নির্বাচনে বড় দলের অংশ না নেওয়া হতাশার, মন্তব্য সিইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘অনেকগুলো বড় রাজনৈতিক দল এ নির্বাচনে (উপজেলা পরিষদ) অংশগ্রহণ করবে না; এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশার খবর।

আজ রবিবার সকালে আগারগাঁও ইটিআই ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

সবসময় নির্বাচন প্রতিযোগিতামূলক-অংশগ্রহণমূলক করতে চেয়েছেন জানিয়ে কে এম নুরুল হুদা বলেন, ‘সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও, আমি বিশ্বাস করি, এ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কারণ এই স্থানীয় নির্বাচনে দলের মধ্যে অথবা বাইরে অনেক যোগ্য লোক থাকেন, যারা নির্বাচনে প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই।’

সিইসি বলেন, ‘কীভাবে সুন্দরভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় সেই প্রশিক্ষণ দিতে হবে অন্যদের। প্রিসাইডিং অফিসারদের যত ভালো প্রশিক্ষণ দিতে পারবেন তত ভালো হবে নির্বাচন।’

তিনি বলেন, ‘পোলিং এজেন্টরা যেন কেন্দ্রে থাকতে পারে সেই বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। সবাই যাতে নিরাপদে ভোটকেন্দ্রে আসতে পারে সেই বিষয়টিতে নজর দিতে হবে।’

কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রভাবিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ