রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইজতেমায় মাওলানা আহমদ লাটসহ আসছেন বিশ্ব মুরব্বিরা; থাকছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান

দীর্ঘ জটিলতার পর আজ বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা।গত কয়েকদিন থেকেই ইজতেমার উদ্দেশ্যে সারাদেশ থেকে আসছে শুরু করেন তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মানুষ। বুধবার রাতেই লোকারণ্য হয় ইজতেমার মাঠ।

সূত্র জানিয়েছে, এবারের ইজতেমায় অংশ নেবেন বিশ্বের অধিকাংশ শুরা সদস্য ও ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বিগণ। যাদের অনেকে ইতোমধ্যেই মাঠে পৌঁছেছেন বলে জানা গেছে।

কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদের ছেলে মাওলানা হানজালা আওয়ার ইসলামকে জানান, দিল্লির নিজামুদ্দিনের অন্যতম মুরব্বি হজরতজি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা, মাওলানা জুহাইরুল হাসান, ভাই ফারুক ব্যাঙ্গালোর, মাওলানা সানাউল্লাহ আলীগড়সহ শুরার শীর্ষ মুরব্বিরা আজ মাঠে উপস্থিত হবেন।

তাদের আসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মাওলানা হানজালা। আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই বাংলাদেশে এসে উপস্থিত হবেন বলে জানা গেছে।

ইতোমধ্যেই বিভিন্ন দেশের শুরা সদস্য উপস্থিত হয়েছেন। সৌদি আরবের শুরা সাথী শেখ গাসসান মাঠে অবস্থান করছেন বলে জানিয়েছেন বিশ্বস্ত সূত্র।

তবে তাবলিগ জামাতের অন্যতম দাঈ মাওলানা তারিক জামিল এবারের ইজতেমায় অংশ নেয়ার ইচ্ছাপোষণ করলেও অসুস্থতার কারণে পারছেন না। পাকিস্তানের অন্য কোনো মুরব্বিও অংশ নেবেন না বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম ও সব বড় মাদরাসার মুহতামিম, শাইখুল হাদিসগণও ইজতেমায় উপস্থিত হচ্ছেন আজ। গতকালই মাদরাসার ছাত্র শিক্ষকরা উপস্থিত হয়েছেন।

জানা যায়, এবারের ইজতেমায় অংশ নেবেন আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হাটজাহারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী।

আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বৃহস্পতিবার সকালে আওয়ার ইসলামকে বলেন, আল্লামা আহমদ শফী শুক্রবার ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করবেন। দীর্ঘক্ষণ সেখানে অবস্থানের কথাও রয়েছে তার।

সূত্র জানিয়েছে, আজ বিকালেই মাঠে পৌঁছবেন তাবলিগের আলেম উপদেষ্ট কমিটির সদস্যরা। আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ উলামায়ে কেরাম বিকালে মাঠে পৌঁছবেন।

এদিকে বৃহস্পতিবারের আগেই বাংলাদেশের তাবলিগের শুরা সদস্য ও কাকরাইল মারকাজের মুরব্বিগণ ইজতেমায় উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

কাকরাইলের শুরু সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ ফারুক, মাওলানা রবিউল হক ও মাওলানা মুহাম্মদ হোসেন মাঠে অবস্থান করছেন এবং কাজের তদারকি করছেন।

কাকরাইল মারকাজ ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবারের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বাদ ফজর আম বয়ান করেন মাওলানা আবদুল মতিন। তিনি ঈমান আমল ও সময়েল মূল্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ