রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘জনগণকে তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। অক্লান্ত পরিশ্রম করে তারা বাংলার জনগণকে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিয়েছেন।

আজ মঙ্গলবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে আনসার-ভিডিপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে পাঁচ আনসার সদস্য জীবন দিয়েছেন। তাদের আমরা আজ মরণোত্তর সাহসিকতা পদক দিয়েছি।

শেখ হাসিনা আরো বলেন, জাতীয় সংকটকালে ও জরুরি মুহূর্তে এই বাহিনী দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধেও এই বাহিনী আন্তরিকভাবে কাজ করেছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সবসময় সজাগ থাকতে হবে।

আনসার বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আনসার সদস্যদের ঝুঁকিভাতা চালু ও বাড়ানোর কথাও তুলে ধরেন। আনসার-ভিডিপি ব্যাংক চালুর কথাও বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ