রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

সুন্নি বিদ্রোহীদের পাশে দাঁড়াতে আইএসে যোগ দেয় সৌদি যুবকেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধোঁকায় পড়ে আইএসে যোগ দেয়নি সৌদি আরবের যুবকেরা। বরং সিরিয়াতে সুন্নি বিদ্রোহীদের পাশে দাঁড়াতে তারা আইএসে যোগ দেয়।

সম্প্রতি প্রকাশিত ‘কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এ প্রতিবেদনে বলা হয়েছে, আইএসে যোগদানকারী সৌদি আরবের যুবকদের মধ্যে সেনাসদস্য থেকে মসজিদের ইমাম পর্যন্ত রয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ‘কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ তাদের এ গবেষণার রিপোর্ট প্রকাশ করে। আইএসের ফাঁস হওয়া নথির ভিত্তিতে ৪০ পৃষ্ঠার এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ফাঁস হওয়া নথি থেকে তারা এমন ৭৫৯ জন সৌদি নাগরিকের নাম পেয়েছে, যারা আইএসে নাম লিখিয়েছিল।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৪ সালে তারা তাদের দেশের যুবকদের ইসলামিক স্টেটে যোগ দেওয়া নিষিদ্ধ করে। কিন্তু এর আগেই দেশটির প্রায় আড়াই হাজার নাগরিক সিরিয়াতে গিয়েছিল। যাদের তথ্য পাওয়া গেছে, তাদের সংখ্যা এর প্রায় এক তৃতীয়াংশ।

গবেষকরা জানিয়েছেন, ২০১১ সাল থেকে চলতে থাকা সিরিয়া সঙ্কটের মধ্যে সৌদি আরবের নাগরিকেরা দেখতে পেয়েছিল বড় মাত্রার সাম্প্রদায়িক বিভাজন। ২০১৩ সালের মে মাসে ইরান সমর্থিত হিজবুল্লা সিরিয়ার আসাদ বাহিনীর পক্ষে যুদ্ধে জড়ায়। অন্যদিকে আসাদের বিরোধীরা মূলত সুন্নি।

গবেষক আবদুল্লা বিন খালেদ আল সৌদ বলেছেন, নতুন প্রজন্মের সৌদি নাগরিকরা বঞ্চনার কারণে সন্ত্রাসবাদে জড়িয়েছে এমন ধারণা সঠিক নয়।

এএ/কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ