রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

‘হারকিউলিসের রহস্য উদ্‌ঘাটন করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারকিউলিস নামে যে বা যারা ধর্ষণকারীদের হত্যা করছে, এ রহস্য উদঘাটন করা হবে। এভাবে হত্যা করা অন্যায়। ধর্ষণকারীদের আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল।

আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গনমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ধর্ষণ জঘন্য অপরাধ। ধর্ষকরা সমাজের শত্রু। তবে তাদের এই ভাবে হত্যার নিন্দা জানাচ্ছি। হারকিউলিস নামে যারা হত্যা করছে, তারা ভালো কাজ করছে না। এটা আইনসম্মত নয়।

যে কয়েকটি ঘটনা ঘটেছে সেগুলো আমরা দেখছি। নিশ্চয় কোন না কোন সুত্র পাব। এ নিয়ে প্রশাসন কাজ করছে। এ রহস্য উন্মোচন হবে ইনশা আল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ