রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘শারীরিকভাবে অক্ষম বন্দিদের মুক্তি দেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দি থাকায় শারীরিকভাবে অক্ষমদের মুক্তি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শারীরিকভাবে অক্ষম বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার নির্দেশনা দিয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সার্বিক শৃঙ্খলা নিয়ে এক সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখানে বিনা অপরাধে টাঙ্গাইলের জাহালমের তিন বছর কারাগারে থাকা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তোলার পর অক্ষম বন্দিদের ছেড়ে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে যারা অচল হয়ে গিয়েছেন, দীর্ঘদিন জেলখানায় রয়েছে। তাদের কনসিডার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।

বাংলাদেশের কারাগারগুলোতে ৩৬ হাজার ৬১৪ জন বন্দির রাখার ক্ষমতা থাকলেও বন্দির সংখ্যা প্রায় ৮২ হাজার বলে সম্প্রতি কারা মহাপরিদর্শক জানিয়েছিলেন।

চট্টগ্রাম কারাগার; এখানে বন্দি আছেন ধারণ ক্ষমতার পাঁচ গুণ চট্টগ্রাম কারাগার; এখানে বন্দি আছেন ধারণ ক্ষমতার পাঁচ গুণ

এই বন্দিদের বেশিরভাগই বিচারাধীন মামলার আসামি। তাই বন্দির সংখ্যা কমাতে মামলাজট কমানোসহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ