রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে ৫ সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রথম বিদেশ সফরে ভারতে গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে তিনি দিল্লিতে পৌঁছান।

পররাষ্ট্রমন্ত্রী সেখানে আজ থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে।

আলোচনায় দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ভারতকে আরও সম্পৃক্ত করার বিষয়ে চেষ্টা করবেন বলে জানা গেছে।

ভারতের সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে এই সফরে। ‍কূটনীতিকরা জানিয়েছেন, এ নিয়ে ঢাকা-দিল্লি কাজ করছে। যোগাযোগ, পানিসম্পদ, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং বাণিজ্যসহ বিষয়ে আলোচনা ও সমঝোতা হতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ