রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইহুদিকরণ ঠেকাতে ফিলিস্তিনি তরুণদের গেম অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুজালেমের ওল্ড সিটিকে ইহুদিকরণ ঠেকাতে একটি গেম তৈরি করেছে ফিলিস্তিনি তরুণরা।

শহর থেকে মুসলিম নিদর্শন সরিয়ে সেটিকে ইহুদি অধ্যুষিত করে তোলার উদ্যোগ ঠেকানোর জন্য কাজ করবে এ গেম। চলতি মাসিই বাজারে ছাড়া হবে এটি।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানা গেছে, ইউজারদের আল-আকসা মসজিদের সঙ্গে পরিচিত করতে ভিডিও গেমটির নকশা করা হয়েছে ‘আল-আকসা মস্ক গার্ড’ নামে। একইসঙ্গে মানুষের মনে মুসলিম ঐতিহ্য জিইয়ে রাখার লক্ষ্যে বানানো হয়েছে এটি।

গেমের ইউজাররা এই স্থাপনার ভেতরে-বাইরে ঘুরে বেড়াতে পারবেন। আর জানবেন প্রাচীন নিদর্শনগুলোর আদিঅন্ত।

গেমটি নিছক বিনোদন নয় বরং আরও অনেক কিছুই জানান দেবে বলে জানান আয়োজকরা। এটি জেরুজালেমের পুরনো শহরের বিভিন্ন পবিত্র স্থানের ইহুদিকরণ ঠেকাবে।

এই উদ্দেশ্যে গেমটিতে জেরুজালেমের পুরনো শহরের সব পবিত্র স্থানকে সেগুলোর আরবি নামে উপস্থাপন করা হয়েছে এবং এগুলো সম্পর্কে তথ্য দেয়া হয়েছে, জানান এটির নির্মাতারা।

গেমটি নির্মাতাদের এক সমন্বয়ক বলেন, আমরা ইলেকট্রনিক গেমের প্রতি শিশুদের আকর্ষণকে কাজে লাগাতে চাইছি। গেমটিতে অভিভাবক পর্যায়ে উন্নীত হতে হলে তাদের আল-আকসার ভেতর ঘুরতে হবে এবং সেটি সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ