রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৌদির মুফতি শেখ সালমান আওদার মৃত্যুদণ্ডের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের বিখ্যাত আলেম, মুফতি শেখ সালমান আওদাকে মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তার আইনজীবী। এক বিবৃতিতে এ প্রখ্যাত আলেমের মৃত্যুদণ্ডের রায় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন।

মুফতি শেখ সালমান আওদার আইনজীবী প্যারিস থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, স্বাধিনভাবে নিজের মতামত প্রকাশ করার জন্য সৌদি আরবের মুফতি শেখ সালমান আওদাকে বিচারের সম্মুখীন হতে হয়েছে।

মুফতি আওদার আইনজীবী ফ্রাঙ্কোসি জিমেরা বলেন, দোহা ও রিয়াদের মধ্যে বিতর্কের অবসান ঘটানোর জন্য সালমান আওদা ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে একটি টুইট করেন। এ টুইটেই তার কাল হয়ে দাঁড়িয়েছে। এ টুইটের কারণেই আজ তার জীবন হুমকির মুখে।এমনকি মৃত্যুদণ্ড হতে পারে তার।

উল্লেখ্য, সালমান আওদাকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে সৌদি আরবের বরিদ শহরে তার নিজ বাসগৃহ থেকে সেদেশর কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে জেদ্দায় নিয়ে যায়।

সৌদি কর্তৃপক্ষ তার সাথে আরও ২০ জনকে গ্রেফতার করেছে। শেখ সালমান আওদার গ্রেফতারের মুল কারণ হচ্ছে একটি টুইট বার্তা। তিনি টুইট বার্তা লিখেছিলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ পাক আরবদের অন্তরকে নিকটবর্তী করুক। কারণ সব মানুষের ভালো এর মধ্যে রয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলী সানি ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের মধ্যে টেলিফোন যোগাযোগের পর সৌদি মুফতি শেইখ সালমান আওদার এ টুইট বার্তা লেখেন বলে জানা যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ