পলাশ রহমান
ইতালি থেকে
একাদশ জাতীয় নির্বাচনের পরে থেকে দেশের ইসলামপন্থী রাজনীতির পরিমন্ডলে ‘ঐক্য’ শব্দটার ব্যবহার বেড়েছে। অনেকেই ইসলামপন্থীদের মধ্যে নতুন করে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছেন।
বিশেষ করে যুব মজলিসের নেতা মামুনুল হকের একটি ভিডিও বার্তা প্রকাশের পর থেকে ঐক্য বিষয়ক আলোচনা অধিকহারে আলোচিত হয়েছে, হচ্ছে। যদিও দেশের প্রথম সারির ইসলামপন্থী দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের এখন পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি, কিন্তু ঐক্যের প্রয়োজনীয়তা যে তারা অনুভব করছেন না তা বলা যাবে না।
বিশেষ করে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ বিএনপির সাথে ঐক্য করতে গিয়ে যারা প্রতারিত হয়েছেন তাদের মধ্যে সঠিক বোধদয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বলতে দ্বিধা নেই, আমাদের দেশের আকাবির আলেমরা বরাবরই ইসলামপন্থীদের ঐক্য সৃষ্টি করতে এবং ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. সৈয়দ ফজলুল করিম রহ. মুফতি ফজলুল হক আমিনী রহ. সহ ওই জেনারেশনের যে আলেমগণ এখনো বেঁচে আছেন তারা কেউই ইসলামপন্থীদের কার্যকর কোনো ঐক্য তৈরি করতে এবং ধরে রাখতে পারেন নি।
শুধু রাজনৈতিক আলেমগণ নয়, অরাজনৈতিক যে আলেমগণকে দেশের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, অভিভাবক জ্ঞান করে তারাও ব্যর্থ হয়েছেন রাজনৈতিক ঐক্য বিষয়ে অভিভাবকের ভূমিকা পালন করতে।
অনেক আশা প্রত্যাশার প্লাটফর্ম ছিল ইসলামি ঐক্যজোট। মরহুম এবং জীবিত আকাবির আলেমদের হাত ধরেই তৈরি হয়েছিল ইসলামি ঐক্যজোট, কিন্তু ধরে রাখা সম্ভব হয়নি। উনারা ধরে রাখতে পারেন নি।
কার দোষ, কার দোষ না সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু সত্যিকারার্থে যদি দেশের ইসলামপন্থীদের মধ্যে কার্যকর কোনো ঐক্য সৃষ্টি করতে হয় তবে আকাবিরদের দূর্বলতা, অদূর্বলতা নিয়ে নির্মোহ আলোচনা হওয়া দরকার। আলোচনার আগে অবশ্যই ‘উদ্দেশ্য’ ঠিক করে নিতে হবে। আলোচনার উদ্দেশ্য যদি হয় উনাদের অযথা সমালোচনা করা, নিন্দা করা তবে আলোচনা না হওয়াই ভালো।
আর যদি উনাদের দূর্বলতা, অদূর্বলতা থেকে শিক্ষা নেয়ার উদ্দেশ্যে, একটি কার্যকর ঐক্য সৃষ্টি জন্যে আলোচনা হয় তবে কোনো ‘দোষ’ হবে বলে মনে করি না।
দেশের ইসলামপন্থী রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখন আর বর্ষিয়ান আলেমদের হাতে নেই। জেনারেশন পরিবর্তন হয়েছে। প্রথম কাতারের দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন তরুণ যুবক আলেমরা। তাদের চিন্তা-চেতনা, জ্ঞান-গরিমার পরিমন্ডল অনেক আধুনিক এবং সময় উপযোগী।
আমি বিশ্বাস করি তারা যদি ঐক্য বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন, আলোচনা করেন তা বিফল হবে না। আগের মতো তিক্ত অভিজ্ঞতা নিয়ে কাউকে সরে যেতে হবে না বা সরিয়ে à¦