রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস ইন্দোনেশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।

সোমবার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি আঞ্চলিক ও বহুপাক্ষিক কাঠামোর আওতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আরো কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা এ মাসেই শুরু হচ্ছে জেনে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন । তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে।

এছাড়া, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকারের অনুমোদন ত্বরান্বিত করার জন্য ইন্দেনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদিকে অনুরোধ করেন ড. এ কে আব্দুল মোমেন।

এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইটকেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ