রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ‘বিশ্ব হিজাব দিবস’ পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ঢাকা বিশ্ব বিদ্যালয়েও ‘বিশ্ব হিজাব দিবস’ পালিত হয়েছে।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত বিশ্ব হিজাব দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই প্রটেকশন’ ‘হিজাব ইজ মাই চয়েস’ ‘হিজাব ইজ মাই কভার’ শ্লোগান ধারণ করে আলোচনা সভা শেষে হিজাবের গুরুত্ব, তাৎপর্য, সৌন্দর্য্য সংবলিত দেয়ালিকাও প্রদর্শন করা হয়। সেই সঙ্গে হিজাব সম্পর্কে হিজাব ব্যবহারকারীদের মতামত জানতে চাওয়া হয়।

ঢাবিতে হিজাব দিবসে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্র বলেন, আমাদের হিজাব ডে পালন করার উদ্দেশ্য হল মানুষের মাঝে এই মেসেজটা দেওয়া যে পোশাকের স্বাধীনতা সকলের প্রাপ্য অধিকার।

বহির্বিশ্বের বিভিন্ন দেশে এমনকি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের তথা বিশেষ করে মুসলিম নারীদের পোশাক নিয়ে যেভাবে হেনস্তা বা হেয় করা হয় আমরা তার প্রতিবাদ জানাই।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মাসুদ আলম, শেখ ইউসুফ, ড. শামসুল আলম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ