রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ইউনানি সিরাপ সেবনে কুষ্টিয়ায় ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে ‘ইউনানি ওষুধ’ সেবন করে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ রয়েছে আরও একজন।

তারা হলেন, বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার নুর মুহাম্মদ (৫০) ও একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। একই ওষুধ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নবাব আলী।

রোববার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় দু’জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, নবাব আলীর বাড়িতে রোববার রাতে টেলিভিশন দেখতে যান নুর মহাম্মদ। এসময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামক ইউনানি সিরাপ সেবন করে। এসময় নুর মহাম্মদ, ও নবাব আলীর মেয়ে শামীমাও একই ওষুধ সেবন করে। এরপরে রাত সাড়ে ১০টার দিকে শামীমা অসুস্থ হয়ে পড়লে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওষুধটি ২ মাস আগে কিনে রেখেছিলেন নবাব আলী।

হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গিয়েছিলো। আর মধ্যরাতে নুর মুহাম্মদও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করেছে।

ইউনানি ওষুধটি মেয়াদোত্তীর্ণ ছিল না বলেও জানান তিনি। তবে কী কারণে এমন পরিণতি হলো তা এখনো ধরতে পারেননি তারা।

আরআর