রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আ’লীগে যোগ দেওয়া রাঙামাটিতে ২ জনকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির কাপ্তাইয়ে আ’লীগে নতুন যোগ দেওয়া দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এরা হলেন, মংসানু মারমা (৪৫) ও জাহেদ (২৮)।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার রাইখালীর কাগিগড়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মংসানু মারমা সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে মংসানু আওয়ামী লীগে এবং জাহেদ ছাত্রলীগে যোগ দেন।

স্থানীয়রা ধারণা করছেন, আওয়ামী লীগে যোগ দেয়ায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মংসানু ও জাহেদ কাগিগড়পাড়া-ভালুক্যাপাড়া নামক সড়কে বন বিভাগের বিট অফিসের সামনে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে ৪-৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মংসানু ও জাহেদ মারা যান।

খবর পেয়ে বিজিবি ও পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল পৌঁছেন। কারা বা কী কারণে ঘটনাটি ঘটেছে- তাৎক্ষণিক তা বিস্তারিত জানা যায়নি।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারে বিজিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ