রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ইজতেমার ইমামতি ও আখেরি মোনাজাত নিয়ে আবারো বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার ইমামতি ও আখেরি মোনাজাতসহ কিছু বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তাবলিগ জামাতের মুরব্বিরা।

এ নিয়ে আবারও বৈঠক করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, ইজতেমায় আগত বিদেশি অতিথিদের ভিসার ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে আজ রোববার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও তাবলিগ জামাতের বিবাদমান দু’গ্রুপের শীর্ষ মুরুব্বিরা অংশ নেন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কিছু বিষয়ে এখনও মতভিন্নতা রয়েছে। সেজন্য শিগগিরই তাদের সঙ্গে আবারও বৈঠক করা হবে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

তাবলিগ জামাতের দু’পক্ষের শীর্ষ মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা যোবায়ের, মাওলানা ওমর ফারুক, সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ