বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

বাহরাইনের বিরোধী নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবনের রায় বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের বিরোধী জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (২৮জানুয়ারি) বাহরাইনের সুপ্রিমকোর্ট রায় বহাল রাখার আদেশ দেয়।

ইইউর মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেন, চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে আবারো বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার ব্যবস্থা নেয়া হলো। যা রাজতান্ত্রিক বাহরাইনে সব দলের অংশগ্রহণে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করবে।

এছাড়াও বাহরাইনে বিরোধী দলের জন্য রাজনৈতিক পরিসর দিন দিন ছোট হয়ে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিরোধী দলের জন্য স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাহরাইন সরকার।

শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লেবাননের হিজবুল্লাহ এবং ফেয়ার ট্রায়ালস অ্যান্ড হিউম্যান রাইটসের কাউন্সিল সমালোচনা করেছে।

উল্লেখ্য, শেখ সালমান বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাকের মহাসচিব। এ জোটকে দেশটির সরকার নিষিদ্ধ করেছে। কাতারের পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য গত নভেম্বরে শেখ সালমান, শেখ হাসান সুলতান ও আলী আল-আসওয়াদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের আদালত।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ