রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুরআন তিলাওয়াতে শুরু সংসদ, স্পিকার শিরীন শারমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয়বারের মত একাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বুধবার (৩০ জানুয়ারি) একাদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে পুনর্নির্বাচিত হন ড. শিরীন শারমিন।

আজ বিকেল ৩টায় পবিত্র কুরআন থেকে লিলাওয়াত পাঠের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তার প্রস্তাবে সমর্থন দেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ফজলে রাব্বি মিয়া স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম উপস্থাপন করেন। তখন সংসদ সদস্যদের কণ্ঠভোটে শিরীন শারমিন তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ