রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘শুভেচ্ছা বিনিময়ে এসেও আলোচনা করা যায়, না আসা নেতিবাচক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াত প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নেতিবাচক রাজনৈতিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে দলটি এলে অনেক বিষয়ে আলোচনা হতে পারত, না আসা নেতিবাচক রাজনীতি।

আজ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, গণতন্ত্র এক চাকার সাইকেল নয়। এটি দুই চাকার বাইসাইকেল। সংসদে বিরোধীপক্ষ শক্তিশালী হলে গণতন্ত্র মজবুত হয়।

আগামী ২ ফেব্রুয়ারির অনুষ্ঠান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এটি আনুষ্ঠানিক সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও কথা বলা যায়।

এখানে তারা এলে, কথা বললে সেখানে আলাপ-আলোচনা হতে পারত। কিন্তু তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা গণতন্ত্র সম্মত নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ