রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শতভাগ প্রস্তুতি থাকা সত্ত্বেও সিটি, উপজেলা ও পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গতকাল শনিবার বিকেলে নগরীর গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল না থাকায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।প্রধানমন্ত্রী বার বার বলেছিলেন আমার ওপর আস্থা রাখুন, আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব’ কিন্তু প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েও জাতির সাথে তামাশা করেছে, ওয়াদার বরখেলাফ করেছেন।তিনি বলেন, ‘মুমিন একই গর্তে বার বার আছাড় খায় না’।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ ইসহাক ফরিদী, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ