রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্বের নানা দেশে ইজতেমায় অংশগ্রহণের আমন্ত্রণে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠেয় এবারের বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার দাওয়াত জানিয়ে আন্তর্জাতিক তাবলীগ জামাতের সদস্যসহ বিশ্বের নানা দেশের মুসল্লিদের চিঠি পাঠিয়েছে কাকরাইল মারকাজ। গত ২৫ জানুয়ারি থেকে এ দাওয়াতি কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ আহলে শুরাহের পক্ষে তাবলিগ মারকাজ ট্রাস্টের চেয়ারম্যান এবং মাদ্রাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদের প্রিন্সিপাল ও ইমাম মাওলানা মো. জুবায়ের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে হওয়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার ‘এক’ ইজতেমা হবে। এবারের ইজতেমার তারিখ ঠিক হয়েছে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি। এতে দিল্লির মাওলানা সাদ এবার আর যোগ দিতে আসছেন না। এ ইজতেমার ব্যাপারে সব ধরনের করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের তাবলিগের আহলে শুরাহ।

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ লোকের জমায়েত হয়। আর এ কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগের মুরব্বিদের অংশগ্রহণেই এই ইজতেমা সর্বজনীনতা লাভ করে। ভারত-পাকিস্তানের রাষ্ট্রীয় দ্বন্দ্বের জেরে দুই দেশের ইজতেমায় দুই দেশের তাবলিগের মুরব্বিদের অংশ নেওয়ার সুযোগ কম থাকে। এ ছাড়া, ভিসা জটিলতা ও নিরাপত্তাজনিত কারণেও অন্যান্য দেশের মুসল্লিদের অংশ নেওয়ার সুযোগ বেশি থাকে না। এদিকে বাংলাদেশের ইজতেমায় ভারত-পাকিস্তানের মুরব্বিরা সহজেই আসতে পারেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপেষকতার কারণে অন্য দেশের মুসল্লিরাও এই ইজতেমায় অংশ নেওয়ার জন্য সহজে ভিসা পান।

বাংলাশে ছাড়াও বড় পরিসরে ভারত ও পাকিস্তানেও ইজতেমা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, অন্য অনেক দেশেই ছোট পরিসরে ইজতেমা অনুষ্ঠিত হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ