রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

গাইবান্ধা-৩ আসনে নৌকার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১শ’ ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী পেয়েছেন ২৪ হাজার ৩শ’ ৮৫ ভোট। রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে টানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনি এলাকায় ৪ লাখ ১১ হাজার ৮৫৪ ভোটারের মধ্যে ২ লাখ ৭৪৬ জন পুরুষ ও ২ লাখ ১১ হাজার ১০৮ জন নারী ভোটার রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা সকাল থেকে দায়িত্ব পালন করেছে।

নির্বাচনে ২ হাজার পাছশ পুলিশ, ২০ প্লাটুন র‌্যাব, ২০ প্লাটুন বিজিবি এবং এক হাজার ৫৮৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয় বলে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান।

৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)। সূত্র: বাসস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ