রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীরা আর হয়রানির শিকার হন না, দাবি এনবিআর প্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনগণের সেবক হিসেবে কাজ করছে উল্লেখ করে এর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দাবি করেছেন, ‘এখন আর ব্যবসায়ীরা হয়রানির শিকার হন না। কারণ, সব কিছু এসআইকোডা সিস্টেমে হচ্ছে। ফলে ব্যবসায়ীরা আগে যে হয়রানির কথা বলতেন, সেটা এখন আর নেই।’

শনিবার (২৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন হয়েছে দাবি করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের কাজ জনসচেতনতা সৃষ্টি করা। আমরা সেই কাজ করে যাচ্ছি।’

আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছি দাবি করে তিনি আরও যোগ করেন, ‘কাস্টমস জননিরাপত্তা দিয়ে থাকে। বন্দরে বন্দরে এজন্য কাস্টমস কাজ করছে। বিভিন্ন দেশ থেকে আসা পণ্য বা মেডিসিন সামগ্রীতে যেন ক্ষতিকর কিছু না থাকে, সেদিকেও কাস্টমস সজাগ দৃষ্টি রাখছে। একইসঙ্গে রাজস্ব আহরণেও কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করতে রাজস্ব আহরণের বিকল্প কিছু নেই।’

কাস্টমস দিবস উপলক্ষে এদিন সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়, যা দুদক কার্যালয়, মৎস্য ভবন হয়ে হাইকোর্টের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড় হয়ে আবার এনবিআর ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে এনবিআর’র চেয়ারম্যান, মেম্বর, কাস্টমস কমিশনার ছাড়াও অভিনেতা ফেরদৌস, ফজলুর রহমান বাবু, ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী, পূর্ণিমা, নৃত্য শিল্পী নাদিয়া, সোহেলসহ অনেকে অংশ নেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ