রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আফগান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারে মার্কিন-তালেবান চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে এক বৈঠক অনুষ্টিত হয়েছে।এই বৈঠকে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের ব্যাপারে দু’পক্ষ একমত হয়েছে।

কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে-খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা চালিয়েছেন।মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকা তালেবানের সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছিল। তবে দুদিনে আলোচনা শেষ না হওয়ায় তা টেনে চারদিনে নেয়া হয়।

তালেবান ও আমেরিকার আলোচনায় তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে: এক,  আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। দুই, অন্য  দেশে হামলা চালানোর জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার না করা ।এবং তিন নাম্বারে, যুদ্ধবিরতি।

আফগান হাই পিস কাউন্সিলের মুখপাত্র সাইয়্যেদ এহসান তাহেরি বলেছেন, ‘যখন আলোচনা লম্বা হয় তখন তার অর্থ দাঁড়ায় আলোচনা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং অংশগ্রহণকারীরা ইতিবাচক ফলাফলের কাছাকাছি অবস্থানে আছেন।

-আরএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ