রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হিজাব পরতে পারবেন না কেনিয়ার স্কুলছাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্কুলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার আদেশ খারিজ করে দিয়েছেন কেনিয়ার সর্বোচ্চ আদালত। দেশটির আইনজীবীরা জানিয়েছেন, এখন থেকে আর স্কুলে হিজাব পরতে পারবেন না ছাত্রীরা।

আদালত তার আদেশে বলেন, প্রত্যেক স্কুলের নির্ধারিত নিয়ম অনুসরণ করে চলার অধিকার আছে। ছাত্রীদের হিজাব পরার অনুমতি দিলে তা স্কুলের ইউনিফর্ম নীতির বিরুদ্ধে যায়।

হিজাব মুসলিম নারীদের পোশাক বিশেষ, যা ইসলামি সংস্কৃতি ও সভ্যতার প্রতীক। ধর্মীয় অনুশাসন মেনে নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার উপকরণ হিসেবে এই পোশাকটির পরিচিতি রয়েছে মুসলিম বিশ্বে।

বিশ্বে হিজাব পরিহিত নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর প্রধান কারণ হচ্ছে শালীন পোশাক ও নিজের নারী সত্তার রুচিশীল ও মার্জিত বহিঃপ্রকাশ হিসেবে হিজাবের প্রতি নারীদের সমর্থন ও আকর্ষণ।

২০১৬ সালের ৭ সেপ্টেম্বর কেনিয়ার আদালত স্কুল ইউনিফর্মের পাশাপাশি মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেন। কিছু অমুসলিম স্কুল থেকে এর বিরোধিতা শুরু হলে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করে দেশটির খ্রিস্টানদের একটি অংশ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ