বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস

‘বিএনপি না এলেও অন্যরা আসবে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনে বিএনপি না এ‌লেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য আওয়ামী লীগের।

দলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এমনটিই জানিয়েছেন। শুক্রবার রাজধানীর ধানমন্ডি‌তে প্রচার উপকমিটির এক সভা শেষে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম ব‌লেন, দেশে আরো অনেক দল আছে। এবার তো বিএনপি কোণঠাসা হয়ে গেছে। তাদের বাইরে তো অনেক দল আছে, তারা নির্বাচনে আসবে। তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

বাংলাদেশের নির্বাচনে গ্রাম-শহরে সকল জায়গায় নারী ভোটারদের আধিক্য দেখা গেছে। কারণটি হলো গত ১০ বছরে নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনা। এমনটিও বলেন তিনি।

এইচ টি ইমাম বলেন, গত ১০ বছর মুক্তিযুদ্ধের সঠিক ইসিহাস তুলে ধরার ফলে তরুণরা মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি-জামায়াতের কাছে থেকে।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সাহরান নাসের তন্ময়, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ